উল্টোরথে কেমন থাকবে আবহাওয়া? কোন কোন জেলায় তোলপাড় বৃষ্টি? জানিয়ে দিল আলিপুর

SHARE:

 

Ulto Rath Rain Forecast: মৌসুমি অক্ষরেখা সক্রিয়। কারণে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টি হতে পারে। মূলত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

দিঘা দিঘা
দিঘা

দিঘা: বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ দফায় দফায় চলছে বৃষ্টি। ভারী বৃষ্টি না হলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। আর এর প্রভাবেই রাজ্যজুড়ে শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, দক্ষিণবঙ্গের মূলত উপকূলবর্তী জেলা ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা!

আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, ৩ জুলাই বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইবে। ঘন্টায় ৪০-৪৫ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী এলাকায় ঝড়ো হাওয়ার গতিবেগ বেশি হবে। উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৪৫-৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে।

 

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত এই ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। হাওয়া অফিসে রিপোর্টে আরও জানা যায়, বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং ঘণ্টায় ৩৫-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ৩ জুলাই বৃহস্পতিবার থেকে দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় পরপর তিনদিন ভারী বৃষ্টি বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা হাওয়া অফিসের রিপোর্টে।

বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ দফায় দফায় বৃষ্টি চলছে। বৃষ্টির কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। দিঘা সহ জেলায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৪ শতাংশ। বিকেলের পর থেকেই আবহাওয়া বদলে দিঘা সহ জেলা জুড়ে শুরু হবে ভারী বৃষ্টি। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

 

 

Bangla Aaj kal
Author: Bangla Aaj kal

Leave a Comment

সবচেয়ে বেশি পড়ে গেছে