সর্বশেষ আপডেট:
Digha Jagannath Temple Snan Yatra 2025: দিঘা জগন্নাথ মন্দিরে প্রথমবার জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হল। আর স্নানযাত্রার আগেই সকাল সকাল জগন্নাথ মন্দিরে এসে পৌঁছল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো বিশেষ উপহার।
জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর বাড়ির আম কাঁঠাল
দিঘা: ১১ জুন জগন্নাথ দেবের স্নানযাত্রা। দিঘা জগন্নাথ মন্দিরে প্রথমবার জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হল। আর স্নানযাত্রার আগেই সকাল সকাল জগন্নাথ মন্দিরে এসে পৌঁছল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গাছের আম ও কাঁঠাল। সেই সঙ্গে জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার জন্য বিশেষ মিষ্টি।
রথযাত্রার ঠিক ১৫ দিন আগে বুধবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিঘার মন্দিরে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে ভগবান জগন্নাথদেবের স্নানযাত্রা। শ্রীজগন্নাথের শুভ জন্মতিথি হিসেবেও পরিচিত এই উৎসব।
মন্দির সূত্র থেকে জানা গিয়েছে, বুধবার ‘পাহাণ্ডি বিজয়’ শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র এবং মদনমোহন বিগ্রহকে মন্দিরের বাইরে বিশেষায়িত স্নানমণ্ডপে নিয়ে আসা হবে।
জগন্নাথদেবকে স্নান করতে দেখে পুণ্য অর্জন, অপার শান্তি ও আনন্দ লাভের আশায় তাঁরা উৎসবে শামিল হতে অধীর আগ্রহে। রথযাত্রার পূর্ববর্তী এই বিশেষ আয়োজনে তাঁদের ভক্তি ও আবেগ যেন উপচে পড়ছে। ভক্তদের সুবিধার জন্য মন্দিরের সামনে উঁচু মণ্ডপ তৈরি করা হয়েছে, যাতে দূর থেকেও বিগ্রহ দর্শন সম্ভব হয়।
এদিন ১০৮ কলসী পবিত্র জল দিয়ে দেবতাদের স্নান করানো হয়। ১০৮টি তীর্থক্ষেত্র থেকে আনা এই বিশেষ জলে মেশানো হবে গঙ্গা জল, তুলসি পাতা, কাঁচা দুধ, আতর, চন্দন ও কর্পূর। স্নানকালে পুরোহিতরা মুখ ঢেকে ভক্তিভরে মন্ত্রোচ্চারণ করেন এবং চারপাশ মুখরিত হয় কীর্তন ও শঙ্খধ্বনিতে।
স্নানের পর দেবতাদের মনোমুগ্ধকর পোশাকে সাজানো হবে। জগন্নাথদেব ও বলরামকে গণেশের রূপে (গজবেশ) এবং সুভদ্রাদেবীকে পদ্মবেশে সজ্জিত করা হবে। এই গজবেশ ধারণের পেছনে ভক্ত গণপতি ভট্টের প্রতি ভগবানের কৃপার এক প্রচলিত বিশ্বাস জড়িত। দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত ভক্তরা গজবেশে ভগবান দর্শন করতে পারবেন।
দিঘা জগন্নাথ ধাম ট্রাস্ট্রির সদস্য এবং কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস জানিয়েছেন, বুধবার দিঘা জগন্নাথ মন্দিরে প্রথমবার স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। তার আগ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গাছে পাকা আম কাঁঠাল ও সেইসঙ্গে মিষ্টান্ন এসেছে।
স্নানযাত্রার পর ভগবানের উদ্দেশ্যে এই আম-কাঁঠাল এবং মিষ্টান্ন উৎসর্গ করা হবে। দিঘায় প্রথমবারের ঐতিহাসিক আয়োজনে কোনও খামতি রাখা হচ্ছে না।’ সব মিলিয়ে বলা যায় যে, স্নানযাত্রার বর্ণাঢ্য অনুষ্ঠান আরও বাড়তি মাত্রা পেল মুখ্যমন্ত্রীর বাড়ির গাছের পাকা আম কাঁঠাল এসে পৌঁছায়।
সৈকত শী
কলকাতা, পশ্চিমবঙ্গ
11 ই জুন, 2025 5:31 pm হয়
Digha Jagannath Temple Snan Yatra 2025: দিঘায় জগন্নাথদেবের প্রথম স্নানযাত্রা, মন্দিরে এল মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার! কী পাঠালেন?






