New Business Ideas: গ্রামের মহিলারা ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করছেন লাভজনক পণ্য।

SHARE:

সর্বশেষ আপডেট:

New Business Ideas: ফেলে দেওয়া প্লাস্টিক, কাপড় বা কাগজ এইসব ব্যবহার করেই গ্রামের মহিলারা গড়ে তুলছেন নতুন ব্যবসা।

এক্স

মাছের

মাছের আঁশ দিয়ে জিনিস বানাচ্ছেন মহিলারা

খেজুরি: গ্রামের মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছে রাজ্য থেকে কেন্দ্র সরকার। তবে এবার ফেলে দেওয়া জিনিস থেকে সাজসজ্জা জিনিস বানিয়ে আর্থিক রোজকারের চিন্তা ভাবনা শুরু হল। পূর্ব মেদিনীপুর জেলায় এই কাজ শুরু হয়েছে। ফেলে দেওয়া জিনিসপত্র থেকে কানের দুল শোপিস এমনকি ঘর সজ্জার জিনিসপত্র বানিয়ে গ্রামের মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছে। মাছের আঁশ সহ বিভিন্ন ধরনের ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিভাবে সাজ সজ্জা জিনিসপত্র তৈরি করা হয় তার প্রশিক্ষণ দেওয়া হল খেজুরি ১ নম্বর ব্লকের উদ্যোগে।

পূর্ব মেদিনীপুরের খেজুরি ১ নম্বর ব্লকের উদ্যোগে ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বিভিন্ন রকমের গয়না, শোপিস ও ঘর সাজানো অন্যান্য জিনিসপত্র তৈরীর প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া চলছে। বর্তমান সময়ে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে বিভিন্ন প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে কাজে লাগিয়ে তাদের আর্থিক নিরাপত্তা দেওয়ার কাজ চলছে। চিরাচরিত পশুপালন বা টেলারিং ছেড়ে মহিলাদের অন্যান্য কাজেও প্রশিক্ষণ দিয়ে অর্থনৈতিক সাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে।

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে সর্বপ্রথম মাছের আঁশ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরির উদ্যোগ নেওয়া হল স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এই প্রকল্পের সূচনা করেন। তিনি বলেন, ‘এর আগে এখানকার মহিলাদের তৈরি ভেষজ আবীর। বাজার দখল করেছিল। সে ক্ষেত্রে যেভাবে প্রশাসনের তরফ থেকে এদের জিনিসপত্র বিক্রির জন্য মার্কেটিং করা হয়েছিল সেই একইভাবেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি এইসব জিনিসপত্র মাছের আঁশ দিয়ে তৈরি করা তা মার্কেটিং এর ব্যবস্থা করবে প্রশাসন। এর ফলে এখানকার মহিলাদের কাছে এক নতুন দিগন্ত খুলে যাবে। যার ফলে তারা এই কুটির শিল্পের মাধ্যমে নিজেদের আরও স্বাবলম্বী করে তুলতে পারবেন।

এই প্রশিক্ষণ শুরু হওয়াতেই অনেকটাই আশাবাদী এখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মাছের আঁশকে রোদে শুকিয়ে রঙ করি কিভাবে কানের দুল শোপিস ও ঘর সজ্জার জিনিসপত্র বানানো হয় তা হাতে-কলমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান, চিরাচরিত পশুপালন ও টেলারিং ছেড়ে অন্য ধরনের কাজ তাদের আরও বেশি আকৃষ্ট করে। এক্ষেত্রে মাছের আঁশ থেকে জিনিসপত্র বানানোর কাজ আগামী দিনে তাদের অনেক কাজে লাগবে। ফেলে দেওয়া মাছের আঁশ থেকেই কর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছে গ্রামের মহিলারা।

সৈকত শী

Source link

Bangla Aaj kal
Author: Bangla Aaj kal

Leave a Comment

সবচেয়ে বেশি পড়ে গেছে